ফাতওয়া বিভাগ, জামিয়া রহমানিয়া আরাবিয়া
সাতমসজিদ, মুহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাঃ ০১৭২৫-১১৬৮৩৩
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাহে রমযান ১৪৪৭ হিঃ/২০২৬ইং. সনে
যাকাত-ফিতরার নেসাব ও পরিমাণ
ক. বর্তমান বাজার মূল্য অনুযায়ী ৫২.৫ তোলা রৌপ্যের মূল্য হিসেব যাকাত-ফিতরার নেসাব
প্রতি তোলা রূপা ৪,৩৮১×৫২.৫ = ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার টাকা)
খ. বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ২১-০২-২০২৬ইং তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের যাকাত আদায়ের হিসাব:
স্বর্ণ | বাজার মূল্য (প্রতি ভরি) | ১৫% বাদে যাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট | ২,৫৮,৮২৫/= | ২,২০,০০০/=
২১ ক্যারেট | ২,৪৯,৩০০/= | ২,১০,০০০/=
১৮ ক্যারেট | ২,১১,৯৫০/= | ১,৮০,০০০/=
সনাতন | ১,৭৯,৩০০/= | ১,৫০,০০০/=
উপরোক্ত যাকাতযোগ্য মূল্য অনুযায়ী স্বর্ণালংকারের মোট মূল্য নির্ধারণ করে ২.৫% হারে যাকাত প্রদান করতে হবে।
রূপা বিক্রয়ের ক্ষেত্রে স্থানীয় দরে অনেক তারতম্য হয়ে থাকে, সুতরাং প্রত্যেকে নিজ মালিকানাধীন রূপার বিক্রয়মূল্য স্বর্ণের বাজার থেকে জেনে ২.৫% হারে যাকাত প্রদান করবে।
গ. সদকায়ে ফিতরের হিসাব:
খাদ্যদ্রব্য | পরিমাণ | প্রতি কেজি দর | ১ টি ফিতরা
কিশমিশ | ৩.৩ কেজি | ৮৫০/= | ২,৮০০/=
পনির | ৩.৩ কেজি | ৮০৩/= | ২,৬৫০/=
খেজুর | ৩.৩ কেজি | ৬০৬/= | ২,০০০/=
যব | ৩.৩ কেজি | ১৩৬/= | ৪৫০/=
গম/আটা | ১.৬৫ কেজি | ৬০/= | ১০০/=
ফাতওয়া বিভাগ, জামিয়া রহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর ঢাকা।
